1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 10:24 pm

নাগরপুরের গয়হাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Monday, November 9, 2026
  • 17 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তারা মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির তালুকদার।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত তারা মিয়াকে নতুন ঘর নির্মাণের লক্ষ্যে তিনি প্রাথমিকভাবে দুই বান্ডেল টিন অনুদান প্রদান করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়া তারা মিয়ার পরিবারের জন্য এই সহায়তা নতুন করে ঘর নির্মাণের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে।

এ সময় স্থানীয়রা জাকির তালুকদারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি পরবর্তীতে  যেকোনো ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে চেয়ারম্যান  পদপার্থী জাকির তালুকদার গণমাধ্যমকে জানান। 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com