
নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৭৭ বছর বয়সী মিলনের নেছা নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত ৩১ অক্টোবর দুপুর থেকে তাঁর কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। তাঁকে খুঁজে পেতে আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে কলমাকান্দা উপজেলার চানপুর গ্রামের নিজ বাড়ি থেকে হাসপাতাল অথবা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন মিলনের নেছা। এরপর বিকেল গড়িয়ে রাত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ অবস্থায় বৃদ্ধার পরিবারের সদস্যরা গভীর দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা কোথাও দেখে থাকলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তির পরিচয়:
– নাম: মিলনের নেছা
– স্বামী: মুনসুর আলি
– বয়স: ৭৭ বছর
– সন্তান: শাহবাজ মিয়া, জামাল মিয়া ও জালাল মিয়া
– নাতি: শামিম
– ঠিকানা: চানপুর, কলেজ রোড, কলমাকান্দা, নেত্রকোনা।
যোগাযোগের নম্বর:
– শাহবাজ মিয়া: 01725003537
– নাতি শামিম: 01957902380
– বিকল্প যোগাযোগ: 01567838485
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ বৃদ্ধার সন্ধান পেলে দ্রুত উল্লেখিত নম্বরগুলোতে যোগাযোগ করুন। পাশাপাশি মানবিক বিবেচনায় সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন।
একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের প্রিয় মানুষকে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply