1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:10 am

নেত্রকোনার কলমাকান্দায় শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 19 Time View

নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে শিশুমৃত্যু কমাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অভিজ্ঞ ও সনদধারী প্রশিক্ষকের মাধ্যমে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়েছে।

ইউএনওর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আগ্রহী শিশু-কিশোর-কিশোরী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ব্যানারে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের পুরস্কার ও সনদ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওর ও নিম্নাঞ্চল অধ্যুষিত নেত্রকোনা জেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি বেশি। বিশেষ করে কলমাকান্দা উপজেলায় এ ঝুঁকি উদ্বেগজনক। এ পরিস্থিতিতে শিশুদের সাঁতার শেখানো এবং পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com