1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 5, 2026, 2:29 am
Title :
কলমাকান্দা বাজারে আসতে শুরু করেছে মেঘালয়ের সুস্বাদু কমলালেবু,কেজি ১০০–১২০ টাকা জীবননগরে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হারিয়ে ৭৭ বছর বয়সী বৃদ্ধা মিলনের নেছা, সন্ধান পেতে পরিবারের আকুল আবেদন কোম্পানীগঞ্জে ১০ দিনে তিন হত্যাকাণ্ড, এবার ভাতিজার হাতে খুন চাচা দেড় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ,নলডাঙ্গায় মানববন্ধন টেকনাফে এপিবিএনের অভিযানে অপহরণের তিন দিন পর উদ্ধার ৭ বছরের রোহিঙ্গা শিশু নেত্রকোনার কলমাকান্দায় শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার জাইকা অনুদান

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

কাজী মোস্তফা রুমি
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 13 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের সময়সূচি ও তফসিল প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর (সোমবার) নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮:০০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪:০০ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী সময়সূচি থেকে জানা গেছে, আগামী ০৫ ও ০৬ নভেম্বর ভোটার তালিকা সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর ০৮ নভেম্বর (রবিবার) সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ০৯ নভেম্বর (সোমবার) রাখা হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার সময়সূচি।

পরদিন ১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ১:০০ টা থেকে বিকেল ৪:০০ টার মধ্যে প্রাপ্ত আপত্তি নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিশেষ আচরণবিধি জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের দেয়াল লিখন, পোস্টার, ব্যানার ব্যবহার কিংবা সভা-সমাবেশ ও মিছিল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী একটি সুন্দর, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী, প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় নাগরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com