1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 6:35 pm
Title :
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তাহিরপুর উপজেলা গড়ার প্রত্যয় মিঠু পাল নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাবিবুর রহমান রনি শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা তাহিরপুরের পাঠাবুকা ব্রিজে ২০ টাকা দিলেই মোটরসাইকেল পারাপার! পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি পেকিন হাঁসের খামার গড়ে সাফল্য, মাসে আয় লাখ টাকার বেশি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই, ভিডিও ভাইরাল; আটক ৪

দেওয়ান মর্জিনা আক্তার জুসনা
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 5 Time View

নিজস্ব প্রতিবেদক: দেওয়ান মর্জিনা আক্তার জুসনা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, এর আগে গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দিনগত রাতে ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পরে টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com