
নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ছোট পাতলাবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন বরুয়াকোনা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৮০/১০-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট পাতলাবন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।
বিজিবি সূত্র আরও জানায়, জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply