
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থী মুশফিকা ইসলাম ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এ অসামান্য সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
মুশফিকা ইসলামের এ অর্জন তার অধ্যবসায়, একাগ্রতা ও নিয়মিত পড়াশোনার উজ্জ্বল স্বাক্ষর। তার এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের মেধা বিকাশের ধারাবাহিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন।
শিক্ষাজীবনের এ গুরুত্বপূর্ণ অর্জনে মুশফিকা ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শহীদ ক্যাডেট স্কুল পরিবার। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্যময় শিক্ষাজীবন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বড় অর্জন কামনা করা হয়েছে।
মুশফিকা ইসলামের এ সাফল্য আগামী দিনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। তার মেধা, মনন ও প্রতিভার বিকাশের মধ্য দিয়ে সে ভবিষ্যতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল করবে-এমন প্রত্যাশা সবার।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply