1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 21, 2026, 6:11 am
Title :
শহীদ ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মুশফিকা ইসলাম এসএসসিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ আজ বিজয়া দশমী: অশ্রুসিক্ত বিদায়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা, শুরু হবে আগামী বছরের অপেক্ষা বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক ধর্ম-বর্ণ নয়, পরিচয় একটাই—আমরা বাংলাদেশি, চট্টগ্রামে প্রধানমন্ত্রী নাগরপুরে চৌধুরীবাড়ী ক্লাবের উদ্যোগে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা ৩২ বছর পর কুমিল্লা বিমানবন্দর চালুর উদ্যোগ, ভোগান্তি কমার আশায় যাত্রীরা দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত আহাদের ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর

বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 10 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই-বোন সহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

আজ ২১ অক্টোবর ২০২৬ বুধবার বিজয়া দশমীর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ” বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান নিশ্চিত করার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন অটুট থাকুক- এটাই আমার প্রত্যাশা।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও বিজয়ার শুভবার্তা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।”

পরিশেষে তিনি দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই-বোন সহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com