
আজ বিজয়া দশমী: অশ্রুসিক্ত বিদায়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা, শুরু হবে আগামী বছরের অপেক্ষ
মোঃ খাইরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আজ ২১ অক্টোবর, বুধবার। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। আনন্দ-উৎসব, ঢাকের বাদ্য আর ভক্তদের আবেগঘন ভালোবাসার মধ্য দিয়ে আজ দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। বিদায়ের সুরে পূজামণ্ডপগুলোতে নেমে আসবে বিষাদের ছায়া, আর ভক্তদের হৃদয়ে শুরু হবে আগামী বছরের অপেক্ষা।
দীর্ঘ প্রতীক্ষার পর দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে পূজামণ্ডপে যে আনন্দ, উৎসাহ ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছিল, বিজয়া দশমীতে তার সমাপ্তি ঘটবে। ঢাক-ঢোল, কাঁসর ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তরা মাকে শেষবারের মতো বিদায় জানাবেন। তাঁদের কণ্ঠে ধ্বনিত হবে—‘দুর্গা মাই কি জয়’, ‘আবার এসো মা’।
প্রতিমা বিসর্জনের মুহূর্তে অনেক ভক্তই আবেগাপ্লুত হয়ে পড়বেন। কারও চোখে থাকবে অশ্রু, কারও কণ্ঠে প্রার্থনা, আবার কারও মনে থাকবে আগামী শরতে দেবীকে আবারও বরণ করে নেওয়ার আকাঙ্ক্ষা। ভক্তদের প্রার্থনা—দেবী দুর্গার আশীর্বাদে সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল নেমে আসুক।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমী শুধু বিদায়ের দিন নয়; এটি অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়ের প্রতীক। তাই বিদায়ের বিষাদেও ভক্তদের মনে জেগে থাকে নতুন আশার আলো। এ দিনটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তাও বহন করে।
আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের। দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন—তবে রেখে যাবেন আনন্দঘন মুহূর্ত, ভালোবাসা ও অসংখ্য স্মৃতি। উৎসবের রেশ শেষ হলেও ভক্তদের হৃদয়ে থেকে যাবে মাকে আবারও বরণ করে নেওয়ার প্রত্যাশা।
বিদায় মা দুর্গা, আবার এসো আগামী বছর।
দুর্গা মাই কি জয়!
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply