আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর শিবপুর উপজেলায় ৭০টি পূজামণ্ডপে সরকারি অনুদানের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। এ ছাড়া ১৭টি পূজামণ্ডপের রাস্তা সংস্কারের জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান বিতরণ করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন রায়সহ অন্যরা।
অনুষ্ঠানে সরকারি অনুদানের পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫ হাজার টাকা করে নগদ অর্থ এবং মোট ৩০০টি শাড়ি অনুদান হিসেবে প্রদান করেন। পাশাপাশি ১৭টি পূজামণ্ডপের রাস্তা সংস্কারের জন্য প্রতিটিতে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডা. মনিন্দ্র চন্দ্র বর্মন ও কার্তিক চন্দ্র বর্মন, ডা. শংকর চন্দ্র পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্রন কুমার দত্ত, উপদেষ্টা শ্রী লোকনাথ চন্দ্র বর্মন, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল চন্দ্র দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কেশব চন্দ্র দে, সাবেক সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ রনিসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply