1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 15, 2026, 2:50 pm
Title :
নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে গাইবান্ধায় এসআরবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল ফুলছড়ির উদাখালি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হতে চান টিটু মিয়া স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে উদ্বেগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কালিয়াকৈরে ১৮৫ পূজামণ্ডপে সহায়তা বিতরণ বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে খাদ্যশস্যের (চাল) ডিও বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু বালিয়াকান্দিতে রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

বালিয়াকান্দিতে রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 6 Time View

জেলা প্রতিনিধি, রাজবাড়ী: মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়ি থেকে শিকল কেটে একটি ভ্যানগাড়ি চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে মো. মহিন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মহিন শেখ জানান, প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে বাড়ি ফিরে তিনি গাড়িটি ঘরের ভেতরে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে তাঁর মা নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে আটকানো।

পরে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠে চিৎকার শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের এক নারী এসে দরজা খুলে দিলে তাঁরা ঘর থেকে বের হন। এরপর ভ্যানগাড়িটি দেখতে গিয়ে তাঁরা দেখতে পান, গাড়ি রাখার শিকল কাটা এবং ঘরের ভেতরে ভ্যানগাড়িটি নেই।

ঘটনার পর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি হওয়া ভ্যানগাড়িটির কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভ্যানগাড়িটি চুরি হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন হারিয়ে ভ্যানগাড়িটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

জেলা প্রতিনিধি:
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি, রাজবাড়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com