1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 6:35 am
Title :
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও লাভলী ইয়াসমিন ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প ২০২৬ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ৪ দিন ব্যাপী দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক শিবপুরে মাদকসহ ইমন গ্রেপ্তার, ডাকাতির মামলায় সাইফুল আটক টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আনন্দমুখর দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ভিপি ওমর কৃষ্ণ দাস ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ

শ্রীপুরের এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণ শুরু, কমবে মহাসড়ক পারাপারের ঝুঁকি

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026
  • 8 Time View

মোঃ খাইরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক গাজীপুর: দীর্ঘদিনের দাবির পর কাজ শুরু; তিন মাসে নির্মাণ শেষ করার লক্ষ্য, স্বস্তির অপেক্ষায় শিক্ষার্থী-শ্রমিকসহ স্থানীয়রা।

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপদে পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবির পর অবশেষে কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরছে স্থানীয়দের মধ্যে। সংশ্লিষ্টদের আশা, আগামী তিন মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হলে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের মহাসড়ক পারাপারের ঝুঁকি অনেকটাই কমবে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর থেকে এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে কাজ এগিয়ে চলছে। নির্মাণ শেষ হলে প্রতিদিন ব্যস্ত মহাসড়ক পারাপারকারী বিপুলসংখ্যক মানুষ নিরাপদে চলাচলের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এমসি বাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে রয়েছে হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন কিন্ডারগার্টেন, মসজিদ ও মাদ্রাসা। এর মধ্যে হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজেই শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার। পাশাপাশি এলাকায় রয়েছে ১০ থেকে ১৫টি শিল্পকারখানা। ফলে প্রতিদিন শিক্ষার্থী, অভিভাবক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এই মহাসড়ক ব্যবহার করতে হয়।
দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগতির যানবাহনের মধ্য দিয়ে সড়ক পার হতে হতো পথচারীদের। বিশেষ করে বিদ্যালয় শুরু ও ছুটির সময়ে শিক্ষার্থীদের পারাপার নিয়ে উদ্বেগ ছিল বেশি। স্থানীয়দের ভাষ্য, এ এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা সব সময়ই ছিল। এ কারণে দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা।

হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম বলেন, “মহাসড়কের পূর্ব পাশ থেকে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো। অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। ফুটওভার ব্রিজটি নির্মাণ হলে নিরাপদে রাস্তা পারাপার করা সম্ভব হবে।”
শিক্ষার্থী জাকিয়া সুলতানা জুঁই বলেন, “প্রতিদিন রাস্তা পার হওয়ার সময় ভয় কাজ করত। এখন ব্রিজের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে আমরা নিরাপদে রাস্তা পার হতে পারব।”

এমএম ইউনাইটেড কিন্ডারগার্টেনের অভিভাবক সুমন বলেন, “প্রতিদিন সন্তানকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ভয় লাগে। ব্রিজটি হলে আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমবে।”

সওজ সূত্রে জানা গেছে, এমসি বাজার-শিশু পল্লী সড়ক এবং হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজমুখী সড়কের দক্ষিণ পাশে ফুটওভার ব্রিজটির স্থান নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে হাজী হাসেন আলী মুন্সি মার্কেলের সামনে থেকে স্কুল রোডের দক্ষিণ পাশ পর্যন্ত নির্মাণকাজ এগিয়ে চলছে।
হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবদুল হান্নান সজল বলেন, “এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। এখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। আশপাশে আরও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা রয়েছে। শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হতো। দীর্ঘদিনের দাবির পর কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী।”

নির্মাণকাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাকিব হাওলাদার বলেন, আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ব্রিজটির নির্মাণ শেষ হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।

গাজীপুর জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ বলেন, “শিশু পল্লী রোডের দক্ষিণ পাশে এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজটির কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে কাজটি শেষ হবে।”

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ফুটওভার ব্রিজের।

এখন এর নির্মাণকাজ চলছে। ব্রিজটি নির্মাণ হলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ এলাকার শিক্ষার্থী, শ্রমিকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।”
দীর্ঘদিনের দাবির পর নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com