1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 6:38 am
Title :
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও লাভলী ইয়াসমিন ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প ২০২৬ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান ৪ দিন ব্যাপী দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক শিবপুরে মাদকসহ ইমন গ্রেপ্তার, ডাকাতির মামলায় সাইফুল আটক টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আনন্দমুখর দুর্গাপূজা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ভিপি ওমর কৃষ্ণ দাস ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায় বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ

সালথায় মুরগি নিয়ে বিরোধে প্রাণ গেলো গৃহবধূর

ওবায়দুর রহমান
  • Update Time : Friday, October 9, 2026
  • 4 Time View

 

ওবায়দুর রহমান
দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ডালিম বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধার পর উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের তার বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ডালিম বেগম ভ্যানচালক আব্দুল মোল্যার স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কামরুল মোল্যার বাড়িতে ডালিম বেগমের পোষা মুরগী যাওয়া আসা করতো। মাস খানেক আগে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ডালিম বেগমের দুটি মুরগী বিষ দিয়ে ও কয়েকটি মুরগী পিটিয়ে মেরে ফেলে। এই বিষয় নিয়ে ডালিম বেগম ও প্রতিবেশীদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। মরা মুরগি সে অন্যান্য প্রতিবেশীদের দেখায়। বিষয়টি নিয়ে শালিস বৈঠক হওয়ার কথা হলেও প্রতিবেশীরা প্রভাবশালী হওয়ায় শালিশ হয় না। বুধবার (৭ অক্টোবর) বিকেলে কামরুল মোল্যার উঠান দিয়ে ডালিম বেগম আরেক প্রতিবেশী অসুস্থ বকুল মোল্যাকে দেখতে গেলে তাদের সাথে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে ডালিম বেগম কে প্রতিবেশী কামরুল মোল্যা (৪০), তার ভাবি কল্পনা বেগম (৪৫) এবং ভাতিজা ইমামুল মোল্যা (২৪) বেধড়ক পিটিয়ে আহত করে। ঐদিন সন্ধায় শালিশ বৈঠক হয়, শালিশ বৈঠকর সিদ্ধান্ত কামরুল মোল্যারা প্রত্যাখ্যান করে এবং ক্ষিপ্ত হয়। এসময় ডালিম বেগম পরেরদিন বৃহস্পতিবার বিকেলে তার স্বামীকে নিয়ে থানায় অভিযোগ দিবে বলে জানায়। এরপর বৃহস্পতিবার সন্ধার পর নিজের বসতঘরের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় ডালিম বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, থানায় অভিযোগ দেওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ডালিম বেগম হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখেছে অভিযুক্তরা। এই ঘটনার কঠোর বিচার চায় নিহতের পরিবার।

এই বিষয়ে জানতে, অভিযুক্ত প্রতিবেশী কামরুল মোল্যা, তার ভাবি কল্পনা বেগম এবং ভাতিজা ইমামুল মোল্যা কাউকে বাড়িতে পাওয়া যায় নাই। তাদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমিক সুরতাহাল করে লাশ থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়ধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com