
শাহ্ পারভেজ সংগ্রাম গাইবান্ধা প্রতিনিধি
ঊর্ধ্বতন কর্মকর্তার নাম-পদবি ও ইউনিফর্ম পরা ছবি ব্যবহারের অভিযোগ; ৩ মোবাইল ও ৫ সিম জব্দ
গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণের অভিযোগে আফজাল খান ওরফে মমিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৩। এর আগে রোববার রাতে গাইবান্ধা পৌর শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আফজাল ওই এলাকার মৃত জান্নাত খানের ছেলে।
এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আফজাল বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে বিভিন্ন এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি অন্যের নামে নিবন্ধিত মুঠোফোনের সিমকার্ড ব্যবহার করে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ দাবি ও গ্রহণ করতেন বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে।
গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ওই প্রতারণার সঙ্গে জড়িত চক্রটির সন্ধান পাওয়ার পর রোববার রাতে দক্ষিণ ধানঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩। অভিযানে আফজাল খানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহারের অভিযোগে তিনটি মুঠোফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এ ঘটনায় আফজাল খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্যে।
অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার বিষয়ে আফজাল হোসেন ওরফে মমিন তা অশীকার করেন
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply