1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 15, 2026, 11:39 pm
Title :
বাকলজোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রতন মিয়া ঘুমধুমে পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ কামাল আটক বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ নবীনগরে স্বামীর বিরুদ্ধে এক অসহায় নারীর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, একজনের ৭ বছর কারাদণ্ড সমন্বিত পুলিশিংয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সিএমপি কমিশনারের সমন্বয় সভা অনুষ্ঠিত কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসায় ৫৩ শিক্ষার্থীর বোর্ড স্ট্যান্ড,পুরস্কার বিতরণ

মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, একজনের ৭ বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2026
  • 8 Time View

সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। একই এলাকার আতিয়ার হাওলাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে রাজৈরের বাসাবাড়ি ব্রিজ এলাকায় সেকান্দার আলী হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আসামিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com