1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 15, 2026, 11:36 pm
Title :
বাকলজোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রতন মিয়া ঘুমধুমে পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ কামাল আটক বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ নবীনগরে স্বামীর বিরুদ্ধে এক অসহায় নারীর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, একজনের ৭ বছর কারাদণ্ড সমন্বিত পুলিশিংয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সিএমপি কমিশনারের সমন্বয় সভা অনুষ্ঠিত কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসায় ৫৩ শিক্ষার্থীর বোর্ড স্ট্যান্ড,পুরস্কার বিতরণ

নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2026
  • 21 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১০ঘটিকার সময় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে ।
নিহতরা হলেন, উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মোঃ দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এক অসুস্থ রোগীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ের দিকে ফিরছিলেন।রাস্তায় ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা ৩জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া কে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, ৩জন আহত অবস্থায় হাসপাতালে আসেন এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শাহিনুল ইসলাম ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com