1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 14, 2026, 9:16 pm
Title :
নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চাঁদ ও শুক্র গ্রহের মনোমুগ্ধকর মিলন, মুগ্ধ আকাশপ্রেমীরা নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ দুটি অভিযানে উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ

হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2026
  • 0 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৬ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গীপাড়া (ভাঙ্গা মনি) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‎ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ড-সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১৪টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ১৫টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাতের কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট। অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িটির মালিক মো. আব্দুর রশিদ, মো. আজম আলী, মো. শাহীন ও মো. আতাউলুল ইসলাম—এই তথ্য ফায়ার সার্ভিস কতৃপক্ষ হতে জানা যায় ।আগুন নিয়ন্ত্রণে হরিপুর ফায়ার স্টেশনের একটি পানিবাহী গাড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়।

ফায়ার সার্ভিসের প্রতিবেদনে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।হরিপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. জয়নুল আবেদীন অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com