1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 14, 2026, 9:15 pm
Title :
নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চাঁদ ও শুক্র গ্রহের মনোমুগ্ধকর মিলন, মুগ্ধ আকাশপ্রেমীরা নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ দুটি অভিযানে উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬ দুটি অভিযানে উদ্ধার ৮২৫ রাউন্ড গুলি

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2026
  • 1 Time View

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ সদস্যরা গাড়ি রেখে প্রায় দুই কিলোমিটার হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), সাগর রানা ওরফে শুটার সাগর (২০) ও জহুরা বেগম (৪৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি দেশীয় শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম এবং ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শহর বানু (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বসতঘরের পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া যায়।
চকরিয়া থানা-পুলিশের তথ্যমতে, দুটি অভিযানে মোট ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতির কাজে অস্ত্র ভাড়া দেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাঁরা চকরিয়া ও আশপাশের এলাকায় সড়ক ডাকাতিসহ আন্তজেলা ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ হওয়ার অভিযোগে পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চকরিয়া থানা-পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com