1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 15, 2026, 10:50 pm
Title :
বাকলজোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রতন মিয়া ঘুমধুমে পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ কামাল আটক বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ নবীনগরে স্বামীর বিরুদ্ধে এক অসহায় নারীর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, একজনের ৭ বছর কারাদণ্ড সমন্বিত পুলিশিংয়ের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সিএমপি কমিশনারের সমন্বয় সভা অনুষ্ঠিত কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসায় ৫৩ শিক্ষার্থীর বোর্ড স্ট্যান্ড,পুরস্কার বিতরণ

মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2026
  • 8 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে সুমি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার(১৪ সেপ্টেম্বর ) সকালে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হতো বলেও অভিযোগ করেন স্বজনরা।

পরিবারের দাবি, রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে সুমিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান বলে জানা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com