1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 17, 2026, 1:06 am
Title :
টাঙ্গাইলে ভাঙারি দোকানে প্রায় দুই হাজার সরকারি পাঠ্যবই উদ্ধার, আটক ১ কলকাতার জ্যোতিনগর কলোনিতে ৯০ দিনের বেশি পানির সংকট, ধর্মীয় বৈষম্যের অভিযোগ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ ১৯ বছর বয়সে মাদক মামলায় গ্রেপ্তার, প্রায় সাত বছর পর যাবজ্জীবন কারাদণ্ড,৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তরুণের সাজা সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত মমেক হাসপাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন নীলফামারীতে বিয়ের পাত্রীর ছবি অশ্লীলভাবে ফেসবুকে প্রচার, স্বামী-স্ত্রী ও ছোট ভাই গ্রেপ্তার নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা

নবীনগরে স্বামীর বিরুদ্ধে এক অসহায় নারীর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2026
  • 5 Time View

আবু হাসান আপন, (নবীনগর ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর, নির্যাতন এবং ভাড়া বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে এ ঘটনায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মুন্নি আক্তার (২৮)।

সংবাদ সম্মেলনে মুন্নি আক্তার বলেন, তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগীপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে নবীনগরের বাসিন্দা মোহাম্মদ আবু ইউনুসের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ৫ জানুয়ারি কাজি অফিসের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা।

মুন্নি আক্তার দাবি করেন, বিয়ের পর তাঁরা প্রায় এক বছর ছয় মাস ধরে ঢাকায় ভাড়া বাসায় এবং প্রায় তিন মাস ধরে নবীনগর পৌরসভার কলেজপাড়ার ‘বেলজিয়াম হাউজে’ ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মুন্নির অভিযোগ, বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন তাঁর স্বামীর একাধিক স্ত্রী রয়েছে। এরপর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে থাকেন। পাশাপাশি বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

তিনি আরও বলা হয়, স্বামীর চাপে মুন্নি কয়েক দফায় বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা এবং আসবাবপত্র কেনার টাকা দেন। টাকা দেওয়ার পর কয়েক দিন ভালো থাকলেও পরবর্তীতে আবারও টাকা ও জিনিসপত্রের জন্য চাপ দেওয়া হতো।

টাকা বা প্রয়োজনীয় জিনিস দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও নির্যাতন করা হতো এবং তাঁর বাবা-মাকে নিয়েও গালাগাল করা হতো বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মুন্নি আক্তার বলেন, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর স্বামী আবারও বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি অপারগতা প্রকাশ করলে স্বামী তাঁকে মারধর করে ভাড়া বাসা থেকে বের করে দেন।

এ সময় বাসার কেয়ারটেকারকেও বিষয়টি জানানো হলে তিনিও তাঁকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেছেন মুন্নি। তার দাবি, গত তিন দিন ধরে তিনি তাঁর ভাড়া বাসায় যেতে পারছেন না। তাঁর স্বামী বাসায় তালা লাগিয়ে রেখেছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় পড়ে তিনি নবীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী মুন্নি আক্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে আহবান জানান।
সংবাদ সম্মেলন স্থানীয় বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে অভিযুক্ত আবু ইউসুফ অভিযোগকারী মুন্নি আক্তারের সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বলে দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com