
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নাগরপুর বাজার বণিক সমিতি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাগরপুর বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার নামে আর্থিক সহায়তা চেয়ে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। তবে এ ধরনের অর্থ সহায়তা চাওয়ার সঙ্গে বণিক সমিতি কিংবা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কোনো সম্পৃক্ততা নেই।
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার দুপুরে নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা গোলাম এক সতর্কবার্তায় গণমাধ্যমকে জানান- ফেসবুকের মাধ্যমে সহযোগিতার নামে যে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এর সঙ্গে নাগরপুর বাজার বণিক সমিতি এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ কোনোভাবেই জড়িত নন।
তিনি নাগরপুর বাজারের সকল ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণামূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যাচাই-বাছাই ছাড়া আর্থিক লেনদেন না করার অনুরোধ জানান।
এ সময় নাগরপুর বাজার বণিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply