1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 17, 2026, 1:05 am
Title :
টাঙ্গাইলে ভাঙারি দোকানে প্রায় দুই হাজার সরকারি পাঠ্যবই উদ্ধার, আটক ১ কলকাতার জ্যোতিনগর কলোনিতে ৯০ দিনের বেশি পানির সংকট, ধর্মীয় বৈষম্যের অভিযোগ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ ১৯ বছর বয়সে মাদক মামলায় গ্রেপ্তার, প্রায় সাত বছর পর যাবজ্জীবন কারাদণ্ড,৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তরুণের সাজা সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত মমেক হাসপাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন নীলফামারীতে বিয়ের পাত্রীর ছবি অশ্লীলভাবে ফেসবুকে প্রচার, স্বামী-স্ত্রী ও ছোট ভাই গ্রেপ্তার নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা

কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসায় ৫৩ শিক্ষার্থীর বোর্ড স্ট্যান্ড,পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2026
  • 49 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসায় তানজীমুল মাদারীস দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বোর্ড পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করায় তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মোট ১০৫টি পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পীরগঞ্জ জামতলা মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা আলফালা মাদ্রাসার মুহতামিম মুফতি মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মো. আলমগীর হোসেন ও মো. নুর আলম সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি এ টি এম ছাবুদ মিয়া।অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি ইদ্রিস বিন আনোয়ার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com