
নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০৫টি বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে আসামীসহ ও আসামীবিহীন ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দিনাজপুর জেলার বিরল সীমান্তে ভারতীয় মদ আটক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২০৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ গোবিন্দপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৫/১-আর হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বোটডাঙ্গী ঘাট নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল ফোন, ০২টি সীমকার্ড এবং ০১টি ব্লুটুথ ইয়ারবাড আটক করা হয়ঃ
মোঃ শামীম আকতার (২৬), পিতা-মোঃ আব্দুল লতিফ, গ্রাম-রসুলপুর, পোস্ট-গোগর, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও।
পরবর্তীতে আটককৃত আসামীকে মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া গত ০৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ০৭টা ২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৭/৬-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতুরিয়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, গত ০৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২০২০ ঘটিকায় চান্দুরিয়া বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/৪-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাছাড়া গত ০৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২০৫৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪০/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দস্তমপুর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৪৪৫ ঘটিকায় এনায়েতপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২২/৩-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কইকুরি নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল এর সর্বমোট সিজার মূল্য ১,৯০,৩০০/- (এক লক্ষ নব্বই হাজার তিনশত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply