1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 9, 2026, 9:35 am
Title :
এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক গাজীপুর ৫ এর এমপি ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত বটতলী ইউনিয়নে ‘মাদককে না বলি’ শীর্ষক মতবিনিময় সভা সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ-৩ লাখ টাকার ক্ষতি নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হরিপুরে মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা পাগলদের চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে রাস্তায় কাটছে দিন

গাজীপুর ৫ এর এমপি ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 15 Time View

মোঃ আলমগীর মোল্লা: গাজীপুরে ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।

স্থানীয় রাজনীতিবীদ ও সাধারণ জনগণের মতে, গাজীপুর-৫ আসনের একজন অভিজ্ঞ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।

তারা মনে করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতি ও উন্নয়নের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে একেএম ফজলুল হক মিলন দেশের প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থানের সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্বের পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

এ উপলক্ষে গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com