1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 9, 2026, 9:35 am
Title :
এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক গাজীপুর ৫ এর এমপি ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত বটতলী ইউনিয়নে ‘মাদককে না বলি’ শীর্ষক মতবিনিময় সভা সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ-৩ লাখ টাকার ক্ষতি নড়াইলের লোহাগড়ায়ায় দুইপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ৭ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হরিপুরে মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা পাগলদের চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে রাস্তায় কাটছে দিন

রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ-৩ লাখ টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 5 Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পলখান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাগানের তিন লক্ষ টাকা মূল্যের ৩০টি আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আম বাগানের মালিক জাইদুল আকন্দ বাদী হয়ে আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (৫০),ইদ্রিস আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) সহ ১৬ জনকে নামীয় ও ৮/১০ জনকে অজ্ঞাত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ।
পুলিশ জানায়, গত ৭সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ২০/২৫ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই আমবাগানে প্রবেশ করেন। এ সময় তারা বাগানে থাকা ৩০টি আমগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁধা দিতে গিয়ে দুর্বৃতদের হামলায় বাগান মালিকের ছোট ভাই রকমত উল্লাহ আকন্দ আহত হয়। এসময় রকমত উল্লাহর প্যান্টের পকেটে থাকা ১০ হাজার ৭৫০ টাকা নিয়ে যায়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে আহত রকমত উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এএইচ এম সালাউদ্দিন বলেন,এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com