
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী ইছামতি মাতৃমন্দির পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মন্দিরটি পরিদর্শন করেন তারা। এ সময় মন্দিরের ঐতিহ্য, ধর্মীয় পরিবেশ ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবগত হন এবং মন্দিরের সেবায়েত ও প্রধান পুরোহিত শ্রী অসীম চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ছেলে, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস; সংগঠনের উপদেষ্টা স্বপ্না জলদাস এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী-সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী মন্দির ও ধর্মীয় স্থাপনাগুলো দেশের ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের এ পরিদর্শন স্থানীয় ঐতিহ্য, লোকসংস্কৃতি ও সম্প্রীতির প্রতি তাদের দায়বদ্ধতারই প্রতিফলন বলে জানান সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply