
আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা শাখার আমীর
আসাদুজ্জামান শিমুল, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম স্বাধীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। উপানুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply