1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 27, 2026, 5:59 am
Title :
নাগরপুর কাশাদহে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূলতা গাউছিয়া গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের লক্ষে প্রধানমন্ত্রীর কাছে ডি,ও লেটার প্রদান করায় দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন মফিজুর রহমান দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ দূর্গাপুরে আলোচনায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লা ভূলতা গাউছিয়া গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের লক্ষে প্রধানমন্ত্রীর কাছে ডি,ও লেটার প্রদান করায় দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন সিয়াম খাঁন বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন ইয়া রাসুলুল্লাহ সাঃ ধ্বনিতে প্রকম্পিত, নাসিরনগরে ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা ​সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ ঠাকুরগাঁও ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুইজন,আহত- ৪

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 2 Time View

মোঃ আবদুল্লাহ,বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও ইউআরসি ইন্সট্রাকটর মো. শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বুড়িচং, কুমিল্লার ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান।

আলোচনা সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, বুড়িচংয়ের ইমাম মাওলানা মো. ওমর ফারুক এবং মাওলানা মো. মাহবুবুর রহমান হোসেন পুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু মুসা।

এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com