1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 27, 2026, 5:59 am
Title :
নাগরপুর কাশাদহে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূলতা গাউছিয়া গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের লক্ষে প্রধানমন্ত্রীর কাছে ডি,ও লেটার প্রদান করায় দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন মফিজুর রহমান দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ দূর্গাপুরে আলোচনায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লা ভূলতা গাউছিয়া গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের লক্ষে প্রধানমন্ত্রীর কাছে ডি,ও লেটার প্রদান করায় দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন সিয়াম খাঁন বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন ইয়া রাসুলুল্লাহ সাঃ ধ্বনিতে প্রকম্পিত, নাসিরনগরে ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা ​সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ ঠাকুরগাঁও ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুইজন,আহত- ৪

ইয়া রাসুলুল্লাহ সাঃ ধ্বনিতে প্রকম্পিত, নাসিরনগরে ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 25 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় নাসিরনগর উপজেলায়( ১২ রবিউল আউয়াল) পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী 
(সাঃ)।
৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানব জাতির রহমত স্বরূপ প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলকে আলোকিত করে এ ধরায় শুভ আগমন করেন।
এ উপলক্ষে বুধবার ২৬ আগস্ট ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা কমিটির  ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো পবিত্র জশনে জুলুসে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাঃ। লাখো হৃদয়ের আবেগের ঢেউয়ে রূপ নিল এ আয়োজন। সকাল  হতে না হতেই নাসিরনগর উপজেলা সদরের অলিগলি, সড়ক, সব জায়গাই ঢল নামে নবী প্রেমিকদের। ভোর থেকেই জামেয়া মতিনিয়া আলেয়া মাদ্রাসা এলাকায় ছিল উপচে পড়া ভিড়, আর তোবারক বিতরণ। কেউ হাতে সবুজ পতাকা, কালেমা ক্ষচিত পতাকা, কেউবা মুখে হামদ ও না’ত গাইতে গাইতে এগিয়ে এসেছে। উৎসবের আবহে সাজানো হয়েছিল উপজেলার  প্রধান সড়ক ও চত্বর। জুলুসের প্রতিটি ধাপে ফুটে ওঠে নবীপ্রেমের এক অনন্য দৃশ্য। সকাল ৯টায় উপজেলার বিভিন্ন খানকাহ্‌ দরবার শরীফ থেকে বিশাল জুলুস বের হয়। অসংখ্য ধর্মপ্রাণ মানুষকে সঙ্গে নিয়ে মিছিল অগ্রসর হয় নাসিরনগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয়  আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে ঘণ্টার পর ঘণ্টা ধরে স্রোতের মতো মানুষ যোগ দিতে থাকে। নির্দিষ্ট রুট ধরে এগুতে থাকে জুলুস। তোবারক ও জুলুসে আগত মেহমানদের জন্য ঠান্ডা পানি ও শরবত  বিতরণ করা হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাপনী আলোচনা সভা।
আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা কমিটির সভাপতি পীরে ত্বরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল ক্বাদেরি  এর সভাপতিত্বে ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগ্রামী সাধারণ সম্পাদক পীরজাদা হযরত মাওলানা আশরাফুল আজিজ আল ক্বাদেরি ও বাগদাদী কাফেলা বাংলাদেশ প্রতিষ্ঠাতা পীরে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল ওয়াইসি আল ক্বাদেরি এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাঁতমন্ডল আজিজিয়া দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা শরিফুল ইসলাম আজিজি আল ক্বাদেরি, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব  হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক আল হোসাইনী, দাঁতমন্ডল নূরিয়া দরবার শরীফের পীরে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি জসীমউদ্দিন আল ক্বাদেরি, খান্দুরা দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা সৈয়দ মহসিন আহমেদ, নাসিরপুর দরবার শরীফের পীরে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু মোজারদ আশেক বিল্লাহ আল ক্বাদেরি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, হাফেজ মোঃ জিয়াউল করিম, শ্রীঘর আজিজিয়া দরবার শরীফের পীরে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খন্দকার মোঃ নজরুল ইসলাম আল ক্বাদেরি, জেঠাগ্রাম দরবার শরীফের পীরে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম,
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক ও ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত মাওলানা মুফতি কাজী আতাউর রহমান গিলমান, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম, হযরত মাওলানা সায়েদুল ইসলাম, হযরত মাওলানা মুফতি মাহফুজুল ইসলাম ভূঁইয়া, হযরত মাওলানা মাসুম বিল্লাহ,হযরত মাওলানা শাহাবউদ্দিন,হযরত মাওলানা আব্দুল আজিজ আল ক্বাদেরি,নাসিরপুর দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুফতি আবু নওশাদ আল ক্বাদেরি বি়ভিন্ন দরবারের পীর মাশায়েখগণ সহ অসংখ্য নবী প্রেমিক অলি প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। সভা শেষে
নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিয়াত প্রচারে ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে  মাহফিল, মিলাদ–কিয়াম ও দেশ ও কল্যাণে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্তি ঘটে।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com