1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 25, 2026, 12:25 am
Title :
ক্যান্সারে আক্রান্ত বাবার মাথায় হাত রেখে দুই সন্তানের দোয়া নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামী সহ গ্ৰেফতার ২ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা পীরযাত্রাপুর ইউনিয়নের জনগণের প্রত্যাশা, চেয়ারম্যান হিসেবে খোকন ভূঁইয়া জোছনা ও প্রিয়া প্রেমের দুটি অশ্রুসিক্ত পাতা ঢাবিতে ভর্তি হয়েও অর্থাভাবে গ্রামে ফিরলেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র আলামিন সিরাজগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি তাৎক্ষণিক সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 124 Time View

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন কার্যালয় উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকবাদ্যশিল্পী বিনয়বাঁশী জলদাসের জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদার। সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস।

সভায় বিগত সময়ে সংগঠনের আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় দিবস, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ যথাযথভাবে উদযাপন এবং লোকজ সংস্কৃতির প্রসার ও সংরক্ষণে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ, নিয়মিত সাংস্কৃতিক চর্চা, প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দিনে একটি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নতুন কার্যালয়ের উদ্বোধন এবং আগামী ১ অক্টোবর একুশে পদকপ্রাপ্ত প্রয়াত লোকবাদ্যশিল্পী বিনয়বাঁশী জলদাস-এর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, লোকজ সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত রাখতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি শিল্প-সংস্কৃতির বিকাশ, লোক ঐতিহ্যের সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা দাশসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com