
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ আলোচনায় এগিয়ে রয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লা। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লার নাম বেশ জোরালোভাবে আলোচনায় এসেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রুস্তম ভাইকে সৎ ও ক্লিন ইমেজের একজন নেতা হিসেবে জানি। তিনি সবসময় সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেন। মাড়িয়া ইউনিয়নের মানুষের কাছে তিনি একজন পরিচিত মুখ। তাঁকে সবাই ভালোভাবে চেনে ও মূল্যায়ন করে।
এ বিষয়ে দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লা বলেন, মাড়িয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সুখে দুখে সবসময় আমার ইউনিয়নবাসীর পাশে থাকতে চায়। সুযোগ পেলে অবহেলিত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের ওপরই ভরসা রাখতে চাই।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply