1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 8, 2026, 12:10 pm
Title :
নাগরপুর সদর বাসস্ট্যান্ড জামে মসজিদে মুসল্লিদের নিকট দোয়া চাইলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম আজিজুল হক চেয়ারম্যানের সঙ্গে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জীবনের নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী কৃষকের চট্টগ্রামে শাহিন হত্যাকাণ্ড: গণমাধ্যমে প্রচারিত বক্তব্য ঘিরে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি দোয়ারাবাজারে নিজ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হিসেবে ভবন পরিদর্শনে এলেন সাবেক ছাত্র কামরুল ইসলাম বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার

দোয়ারাবাজারে নিজ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হিসেবে ভবন পরিদর্শনে এলেন সাবেক ছাত্র কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 77 Time View

এম এ শুকুর,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনার বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী, আবেগঘন ও গর্বের মুহূর্তের সৃষ্টি হয়েছে। যে প্রতিষ্ঠান থেকে একসময় শিক্ষা জীবনের প্রথম পদক্ষেপ শুরু করেছিলেন, সেই বিদ্যালয়ে এবার ইঞ্জিনিয়ার হিসেবে ভবন ও অবকাঠামো পরিদর্শনে আসেন বিদ্যালয়েরই সাবেক ছাত্র কামরুল ইসলাম। দীর্ঘদিন পর নিজের প্রিয় বিদ্যালয়ে তাঁর এমন দায়িত্বপূর্ণ উপস্থিতি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে দেয়। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত কবির। তাঁরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, ভবন, অবকাঠামো ও পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, একজন সাবেক শিক্ষার্থী নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে আবার সেই বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রধান শিক্ষক শাহাদাত কবির বলেন, “কামরুল ইসলাম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। আমরা বিশ্বাস করতাম সে একদিন অনেক দূর এগিয়ে যাবেন। আজ তাঁর এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।” তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের উচিত তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া এবং অধ্যবসায় ও সততার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা। এলাকাবাসীও সাবেক ছাত্রের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে দোয়ারাবাজারের শিক্ষাঙ্গনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন। শিক্ষা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে একজন শিক্ষার্থী কিভাবে নিজ প্রতিষ্ঠানের গৌরব হয়ে উঠতে পারে, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com