1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 3:43 am
Title :
সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী সত্য চাপা থাকে না—একদিন না একদিন সামনে আসবেই!

রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 43 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: শুক্রবার ৭ আগস্ট পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজের কার্যক্রম শুরু হয়েছে । দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের হ্যালি প্যাড মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এখন ধর্মীয় ও সামাজিক সেবার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী,, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম,এবং জুলাই যোদ্ধা হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উদ্বোধনী প্রথম জুমায় পৌরশহরের সর্বস্তরের মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ হাজারো মুসল্লি অংশ নেন। উদ্বোধনী আয়োজনে সন্তোষ প্রকাশ করে মুসুল্লি গণ বলেন, ক্লান্তি অবসাদ দূর করা ও সৃষ্টিকর্তা সানিধ্য প্রাণ কেন্দ্র।

মডেল মসজিদটিতে রয়েছে আধুনিক অজুখানা, ইসলামিক রিসোর্স সেন্টার, ইমাম ও মুয়াজ্জিনের জন্য পৃথক আবাসন, পুরুষে -মহিলা জন্য পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা। একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।

এছাড়াও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে রয়েছে ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, সমৃদ্ধ লাইব্রেরি, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কোরআন হেফজের সুযোগ এবং মৃত ব্যক্তির গোসলের জন্য পৃথক ব্যবস্থা। ধর্মীয় শিক্ষা, ইবাদত ও জনসেবামূলক বহুমুখী কার্যক্রমের সমন্বয়ে এই মডেল মসজিদ রাণীশংকৈলবাসীর জন্য একটি অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com