1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 27, 2026, 6:00 am
Title :
নাগরপুর কাশাদহে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ভূলতা গাউছিয়া গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের লক্ষে প্রধানমন্ত্রীর কাছে ডি,ও লেটার প্রদান করায় দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন মফিজুর রহমান দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ দূর্গাপুরে আলোচনায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুস্তম মোল্লা ভূলতা গাউছিয়া গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের লক্ষে প্রধানমন্ত্রীর কাছে ডি,ও লেটার প্রদান করায় দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন সিয়াম খাঁন বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন ইয়া রাসুলুল্লাহ সাঃ ধ্বনিতে প্রকম্পিত, নাসিরনগরে ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের আলোচনা সভা ​সিংড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাবের গণসংযোগ ও লিফলেট বিতরণ ঠাকুরগাঁও ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুইজন,আহত- ৪

ঠাকুরগাঁও ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুইজন,আহত- ৪

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 4 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় কয়েক মুহূর্তের এক সংঘর্ষে থেমে গেল দুটি প্রাণ। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ভূল্লী উপজেলার কচুবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। অপর নিহত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় আহতরা হলেন—লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোটরসাইকেলচালক মো. হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক মো. সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা. জরিনা (৪০) এবং ঠিকানা অজ্ঞাত মো. শফিকুল ইসলাম।

আহতদের উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত হারুনুর রশিদ, সাহিরুল ইসলামসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় পিকআপচালক মো. হাবিবুর রহমানকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনাকবলিত পিকআপসহ তাকে ভূল্লী থানায় নেওয়া হয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কচুবাড়ী এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপচালককে গাড়িসহ আটক করা হয়েছে।

পুলিশ বলছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com