1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 28, 2026, 7:53 am
Title :
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবার নামে অনিয়মের অভিযোগ বুড়িচংয়ে নূরে মুজাসসাম সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও পুরস্কার বিতরণ পুঠিয়া’য় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে-অর্থদণ্ড হালিশহর ক্যান্টনমেন্ট কলেজে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা নড়াইলে নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়ি

দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 8 Time View

এম. এ. শুকুর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুই ইয়াবা সেবনকারীকে মোট ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ডালিয়া ও ঘিলাতলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল এই যৌথ অভিযান পরিচালনা করে।

প্রেস রিলিজ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডালিয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোঃ শাহা আলম (৪৫)-কে ২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে ঘিলাতলী গ্রামের মোঃ ইশাদ মিয়ার ছেলে মোঃ আব্দুল কাদির (২৯)-কে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত উভয় আসামিকে সাজা পরোয়ানামূলে কঠোর পুলিশি প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম জানান, মাদকমুক্ত পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে ও তরুণ সমাজকে রক্ষায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের এই যৌথ অভিযান ও মোবাইল কোর্টের সচলতা নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com