1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 10:38 pm

২৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

কৌশিক চৌধুরী
  • Update Time : Monday, November 9, 2026
  • 5 Time View

 

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ৮০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুরের জায়গীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীন খানপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় জায়গীরপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ৮০ হাজার টাকা। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি
০১৭৭৭৪০২৫০৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com