1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 9, 2026, 10:38 pm

কাজিপুরের স্থলবাড়িতে পুলিশের অভিযান: ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ৩

মোঃ ইয়াসিন আলী
  • Update Time : Monday, November 9, 2026
  • 3 Time View

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: মো. ইয়াসিন আলী

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার স্থলবাড়ি গ্রামে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার একটি দল স্থলবাড়ি গ্রামের মো. শাহ আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় চান মিয়া শেখের ছেলে শাহ আলম (৩৪) কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়ি থেকে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই বাড়ি থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন স্থলবাড়ি গ্রামের মৃত আজগর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং নতুন মাইজবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে রাশেদ রানা (৩৫)।

সোমবার সকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, স্থলবাড়ি গ্রামকে কেন্দ্র করে একটি চক্রের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন সচেতন বাসিন্দা এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁদের দাবি, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। তাঁরা মাদকমুক্ত স্থলবাড়ি গড়ে তুলতে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com