
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আছমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে কসবা পৌরসভার টিআলী মোড় থেকে কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে কসবা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আছমা আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা
তিনি মো. সফি মিয়ার স্ত্রী এবং আব্দুল লতিফ ও রেনু বেগমের কন্যা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়ভাবে মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply