
নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতা মোঃ জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর জেলা জিয়া মঞ্চের সদস্য ও মহিলা বিষয়ক সম্পাদিকা পদপ্রার্থী মিসেস চামেলী আক্তার প্রিয়া।
এক শোকবার্তায় চামেলী আক্তার প্রিয়া বলেন, “মোঃ জাহাঙ্গীর হোসেন আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা যেন জাহাঙ্গীরের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।”
জাহাঙ্গীর হোসেনের সঙ্গে নিজের শেষদিকের সাক্ষাতের স্মৃতিচারণ করে তিনি বলেন, কয়েকদিন আগে কোনাবাড়ী বাসস্ট্যান্ডে জাহাঙ্গীরের সঙ্গে তার দেখা হয়েছিল। সে সময় জাহাঙ্গীর তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে নিজের কষ্টের কথা বলেছিলেন।
চামেলী আক্তার প্রিয়া বলেন, “জাহাঙ্গীর আমাকে বলেছিল—চামেলী, আওয়ামী লীগের আমলে যে ব্যবসাগুলো ধরে রেখেছিলাম, সেগুলো এখন আমার হাতে নেই। আমি অনেক কষ্টে আছি, দোয়া করিস।” এরপর আর তার সঙ্গে দেখা হয়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জাহাঙ্গীর হোসেন বিএনপির কোনো কর্মসূচি মিস করতেন না। দলীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তাকে সব সময় সামনের সারিতে দেখা যেত। রাজনৈতিক কারণে তিনি বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতা ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন চামেলী আক্তার প্রিয়া।
জাহাঙ্গীর হোসেনের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে চামেলী আক্তার প্রিয়া বলেন, তার পরিবার এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই জাহাঙ্গীরের পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ করে জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও সন্তানদের কথা বিবেচনা করে, তার ব্যবসা বা আয়ের উৎস থেকে যতটুকু সম্ভব সহযোগিতা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
শোকবার্তায় চামেলী আক্তার প্রিয়া মরহুম জাহাঙ্গীর হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন। আমিন।”
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি দীর্ঘদিন ধরে সচল রাখতে না পারার বিষয়টিও উল্লেখ করে চামেলী আক্তার প্রিয়া জানান, দীর্ঘদিন পর অনেক চেষ্টা করে তিনি তার বর্তমান আইডিটি সচল করতে পেরেছেন। তার পুরোনো আইডিটি অতিরিক্ত রিপোর্টের কারণে ব্লক হয়ে রয়েছে বলেও জানান তিনি।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার অনুরোধ করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply