1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 21, 2026, 6:28 pm
Title :
মন্ত্রিসভায় নতুন ছয় মুখ, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩ তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় গড়াই বাসের ধাক্কায় নারী নিহত অসাধু ডিলার ও কৃষি কর্মকর্তার যোগসাজশে সার তুলে কালোবাজারে বিক্রয় কৃষকদের অভিযোগ রূপগঞ্জে কেরাব ফুটবল এসোসিয়েশন সিজন ৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত ৪২ বিজিবির অভিযানে ৩৮ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার টাকা সাপের বিষ উদ্ধার,আটক- ৪ দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় জননেতা রুহুল কবির রিজভীকে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গফরগাঁওয়ের এমপি আখতারুজ্জামান বাচ্চুর শুভেচ্ছা

খুলনায় গড়াই বাসের ধাক্কায় নারী নিহত

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026
  • 1 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) দুপুরে খুলনা নগরীর মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি খুলনা নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গৃহস্থালি প্রয়োজনীয় জিনিস পত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, “দুর্ঘটনার পর গড়াই পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com