1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 22, 2026, 8:12 pm
Title :
নাগরপুর পানানে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর ২০২৬–২৭ বর্ষের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন ৪২ বিজিবি এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ ০৯ নং ওয়ার্ড বড়বন্দ গ্রামে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সচেতনতামূলক অধিবেশন উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ,সড়ক অবরোধ

চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026
  • 51 Time View

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক নগরী চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকায় দিন দিন বেড়েই চলেছে ছিনতাই ও পকেটমারের দৌরাত্ম্য। এতে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

সুশীল সমাজের প্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার নিজস্ব প্রতিবেদককে জানান, ওয়াসা মোড় ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর ছিনতাইকারীদের আনাগোনা আরও বেড়ে যায়। রাস্তার পাশে গড়ে ওঠা কিছু অবৈধ টং দোকানকে ঘিরে বিভিন্ন শ্রেণির মানুষের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব আড্ডার আড়ালে ছিনতাইকারী ও পকেটমার চক্রের সদস্যরা সুযোগের অপেক্ষায় থাকে।

তাদের ভাষ্য, পথচারীদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন কৌশলে পকেটমারের ঘটনাও ঘটছে। বিশেষ করে ব্যস্ত সময়ে ভিড়ের সুযোগ নিয়ে অপরাধীরা সাধারণ মানুষকে টার্গেট করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, ছিনতাইয়ের ভয়ে অনেকেই রাতে ওই এলাকায় চলাচল করতে অনিরাপদ বোধ করেন। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ওয়াসা মোড় এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, অবৈধ টং দোকান উচ্ছেদ এবং সন্দেহজনক আড্ডার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে ওয়াসা মোড় এলাকায় ছিনতাই ও পকেটমারের দৌরাত্ম্য কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com