
এম.এ.শুকুর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়বন্দ গ্রামে পুরুষ ও কিশোরদের নিয়ে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে এক সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) বড়বন্দ ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাছম আলীর বাড়িতে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
স্পেস টু লিড প্রকল্পের আওতায় আয়োজিত এ সচেতনতামূলক অধিবেশনের আয়োজন করে অপরাজেয়-বাংলাদেশ। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশু, যুব ও নারীদের নিয়ে কাজ করে। এতে সহযোগিতা করেছে সুইডেন (Sverige), SIDA এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।
অধিবেশনে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, কীভাবে সমাজে বাল্যবিবাহ কমিয়ে আনা যায় এবং শিশুদের শ্রমে না জড়িয়ে তাদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়—এসব বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশু শ্রম বন্ধে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অধিবেশনে উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাছম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় পুরুষ ও কিশোররা।
আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশু শ্রম একটি সামাজিক সমস্যা। সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply