
আদিলুর রহমান, গফরগাঁও উপজেলা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু।
এক শুভেচ্ছা বার্তায় এমপি আখতারুজ্জামান বাচ্চু নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য, শান্তি ও সমৃদ্ধি সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এমপি আখতারুজ্জামান বাচ্চু বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করে দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply