1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 20, 2026, 4:29 pm
Title :
বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চামেলী আক্তার প্রিয়া জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল নক্ষত্র মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু আখাউড়ায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে সভাপতি প্রার্থী সানি ভূঁইয়া ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা

ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 1 Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী: ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ান রোগীর পেটে দেড় কোজি গজ রেখে সেলাইয়ের এক মাস ২০ দিন পর মারা গেছে কবিকা মন্ডল (৩৫) নামে এক রোগী। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী।
বুধবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
নিহতের স্বামী অশান্ত মন্ডল বলেন, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ানের জন্য ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষী রানী দত্ত সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করান। পরদিনই কনিকার পেট ফুলে যায়। সেখান থেকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে গত ৩ জুলাই ভর্তি করা হয়। গত ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্বাবধানে চিকিৎসাকালীন পরীক্ষা করে দেখতে পান তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়া হয়েছে। ওইদিনই সেখানে অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচবো। আরও ২ টি ছোট ছোট ছেলে নিয়ে অথৈই সাগরে পড়লাম। আমি বিচার দাবী করছি।
তিনি আরও বলেন, চিকিৎসক লক্ষী রানী দত্ত আমার হোয়াইটঅ্যাপ ম্যাসেজ দিয়ে লেখেন, দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার আগে করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামেলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি আমি বার বার ক্ষমা প্রার্থী আপনার কাছে। কিভাবে অনেক কষ্টে আছি। আবারও ক্ষমা চাচ্ছি দাদা।
এ বিষয়ে ডা. লক্ষী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি বলে কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com