1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 20, 2026, 4:28 pm
Title :
বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চামেলী আক্তার প্রিয়া জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল নক্ষত্র মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু আখাউড়ায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে সভাপতি প্রার্থী সানি ভূঁইয়া ঝিনাইদহে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন কৃষকরা গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 8 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​এ উপলক্ষে সিংড়া পৌরশহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিংড়া কোর্ট মাঠ আমতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হিরাদুল ইসলাম হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবুল হোসেন ডাবলু, যুগ্ন আহবায়ক আব্দুল খালেক বিশ্বাস, যুগ্ন আহবায়ক শারফুল ইসলাম প্রমূখ।

আলোচনা ​সভা শেষে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পরবর্তীতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com