
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সানি ভূঁইয়ার নেতৃত্বে এ র্যালিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। র্যালিটি আখাউড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট খন্দকার বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন লিটন, দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন কমিটির সভাপতি রুহুল আমিন খান সুমন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামীম, সাবেক কাউন্সিলর মনতাজ উদ্দিন, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি মামুন আহমেদ।
এ ছাড়া গালিব, শাওন, নুরু খাদেম, ইলমান উদ্দিন খাদেম (রাজিব), মিটু, জাহাঙ্গীর আলম রাজন, আরাফাত চৌধুরী ও সাইফুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply