
দনয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খান সভাপতিত্বে ও হরিপুর সাবজোনাল অফিসের আয়োজনে জিএম কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ আগস্ট বিকেল পাঁচটায় হরিপুর কারবালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
জেনারেল ম্যানেজার জানান এই ম্যাচে খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণের দর্শকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন ও অসামাজিক কর্মকান্ড থেকে দুরূ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার আয়োজন হলে স্থানীয় পর্যায়ে প্রতিবান খেলোয়ার তৈরি হবে ও সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে উঠবে।
আয়োজকরা জানান কর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে দুই দলেই শিরোপার জন্য লড়াই করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply