1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
August 9, 2026, 5:27 pm
Title :
নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ রূপসায় নিজ ঘেরেই মারা গেলেন মৎস্য চাষি অপূর্ব দাস সালমান শাহ হত্যা মামলা: সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে অভিনেতা ডন গ্রেপ্তার মাদারীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাগমারা’য় বিভিন্ন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার-অভিযোগ গাইবান্ধায় আদিবাসী ফোরাম ও বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির বিক্ষোভ সমাবেশ বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল চলন্ত পিকআপ থেকে পড়ে চালকের সহকারী গুরুতর আহত ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীতিবাজ সাময়িক বরখাস্ত মহিউদ্দিন

রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 1 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘনশ্যামপুর আদিবাসী পাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে রতন পাহান (১৭) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রতন পাহান বিষধর সাপের কামড়ের শিকার হন। কামড়ের পর মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তিনি একটি সাপ দেখতে পান।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝা/কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করানোর পর তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রতন পাহানের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্যসচেতন মহলের মতে, সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হলে অনেক ক্ষেত্রেই প্রাণহানি এড়ানো সম্ভব। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) সরবরাহ থাকায় সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com