1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 5:18 am
Title :
বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

মাদারীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 60 Time View

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রবিবার( ৯ আগস্ট ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ও পরিবেশের ক্ষতির পাশাপাশি জননিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া মাদক, চুরি-ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সভায় রাজনৈতিক অস্থিতিশীলতা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে—এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কেউ যাতে নাশকতা, বিশৃঙ্খলা বা কোনো আইনবিরোধী কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com