1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 27, 2026, 5:15 am
Title :
বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অসহায়-গরিব মানুষের প্রিয় মানবিক মানুষ সেলিম সুবিদপুরের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ আল আমিন মোল্লার ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন কুমিল্লায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু ধুনটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ধ্বংস করা হলো এডিস মশার প্রজননস্থল ঠাকুরগাঁওয়ে অবৈধ চানাচুর কারখানার ধোঁয়া বন্ধের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়

সালমান শাহ হত্যা মামলা: সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে অভিনেতা ডন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 41 Time View

নিজস্ব সংবাদদাতা,জীবন দেওয়ান উজ্জ্বল: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ও অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ আগস্ট) সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে সিআইডির কর্মকর্তারা তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

ওসি জানান, সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে নাম থাকায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম অন্তর্ভুক্ত ছিল। আজ সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে সিআইডির কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, ডনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নাম রয়েছে। গত বছর আদালত মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি আরও জানান, ওই সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

গোলাম বেনজীর বলেন, রোববার সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ডন বিমানবন্দরে আসেন। পরে ইমিগ্রেশনে তার পরিচয় শনাক্ত হলে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com